রাজ্যপালের চা চক্রে যোগ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 April 2018

রাজ্যপালের চা চক্রে যোগ!





   

 চা চক্রের জন্য রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যের ১৮ জন বুদ্ধিজীবীকে। কিন্তু বৃহস্পতিবার বিকেলে রাজভবনের চা চক্রে এসেছিলেন মাত্র ৭ জন বুদ্ধিজীবী। জল্পনা উঠেছিল, রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি ও হিংসা নিয়ে বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা করবেন রাজ্যপাল। কিন্তু বৃহস্পতিবারের চা চক্রে এসব নিয়ে আলোচনা করেননি রাজ্যপাল।

রাজ্যপালের ডাকা চা চক্রে যোগ দিয়েছিলেন মিরাতুন নাহার। তিনি রাজভবন থেকে বেরিয়ে বলেন, “আমার রাজ্যের পরিস্থিতি নিয়ে বলার ইচ্ছা ছিল। কিন্তু সুযোগ পায়নি। রাজ্যপাল আন্তরিকভাবে তাদের সাথে কথা বলেছেন। সাহিত্য ও কবিতা নিয়ে কথা হয়েছে। চেনা ছন্দের বাইরে নতুন করে ওনাকে চিনলাম। রাজ্য রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি। পুরোটাই সৌজন্য সাক্ষাৎ।”

সূত্রের খবর, বৃহস্পতিবারের চা চক্রে রাজ্যপাল বিশিষ্টদের বলেন, “আপনাদের সঙ্গে পরিচয় থাকলেও, ব্যক্তিগতভাবে আলাপ নেই। সেটাই করার ইচ্ছে ছিল। তাই এই চা চক্রের তিনি আয়োজন করেছেন। "

রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে হাজির হন জয় গোস্বামী, মিরাতুন নাহার, পবিত্র সরকার, বাণী বসু, সুকান্ত চৌধুরি, শঙ্কর ও চিত্যব্রত পালিত।

 নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, শঙ্খ ঘোষ, শীর্ষেন্দু মুখোপাধ্যায় সহ বুদ্ধিজীবীদের একাংশ এই চা চক্রে যোগ দেননি। রাজ্যপাল তাঁর নিজের লেখা কিছু বই  তাঁদের উপহার দিয়েছেন বলে জানিয়েছেন মিরাতুন নাহার ও জয় গোস্বামী। 

No comments:

Post a Comment

Post Top Ad