কৃশানু ভদ্র,খড়গপুরঃ মহামান্য হাইকোর্টের নির্দেশ রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসকে এক থাপ্পড় মেরেছে। বৃহস্পতিবার খড়গপুর শহরে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন,বিজেপি তৃণমূলকে ছয় গোল মেরেছে।
বিজেপিকে বিরোধী দলগুলিকে তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই মনোনয়নপত্র দাখিল করাতে অত্যাচার করে গিয়েছে,সন্ত্রাস করেছে মনোনয়নপত্র দাখিল করতে দেয়নি বাধা সৃষ্টি করেছে।এদিন তৃণমূলকে উপযুক্ত জবাব দেয় আদালত।তিনি বলেন, 'আমরা সব জানিয়েছিলাম তারা প্রকৃত নির্দেশ দিয়েছে এখন অপেক্ষা করার ১৬ তারিখ পর্যন্ত।আমরা অপেক্ষা করবো এবং দেখবো তারপর কি হয়!'

No comments:
Post a Comment