আসানসোলঃ ইসিএলের ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়নের পক্ষ থেকে কাজে পুনরবহালের দাবিতে ভুক হরতাল আন্দোলনে নামার হুমকি।ঘটনাসূত্রে গতবছর পুজোর আগে ইসিএল কর্তৃপক্ষ সিকিউরিটি গার্ড হিসাবে নিযুক্ত ২২৬৮জন ঠিকা শ্রমিককে তাদের কোম্পানির টেণ্ডার পুনর নবিকরণ না হওয়ার কারণে ছাঁটাই করে৷এরপর থেকেই ওই ২২৬৮ জন কর্মী তাদের কাজে পুনরবহালের দাবিতে অধিকার ইউনিয়নের ছাতার তলায় আন্দোলন শুরু করে৷
শেষপর্যন্ত লাগাতর আন্দোলনের চাপে ও রাজ্যের প্রশাসনিক তৎপরতায় ইসিএল কর্তৃপক্ষ ওই ঠিকা শ্রমিকদের নিয়োগের বার্তা দিতে নতুন করে টেণ্ডার ডাকার আশ্বাস দেয় গত দুমাস আগেই৷কিন্তু সময় ও নদীতে জল অতিবাহিত হয়ে গেলেও ছাঁটাইকৃত ঠিকা শ্রমিকেরা আজো তাদের কাজ ফেরত না পাওয়ায় মঙ্গলবার থেকে তারা জেলা শাসকের দপ্তরের সামনে ভুখ হরতালে বসার প্রস্তুতি নেই৷ইতিমধ্যে জেলা শাসকের দপ্তর থেকে ঠিকা শ্রমিকদের জানানো হয়,আগামী ১৯তারিখে ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকের আয়োজন করা হয়েছে৷এই প্রেক্ষিতে অধিকার ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়,আগামী ১৯তারিখ বিকেল চারটে পর্যন্ত সমস্যার সমাধান না হলে তারা ভুক হরতাল আন্দোলনে সামিল হবেন৷


No comments:
Post a Comment