সোমবার সন্ধাবেলা রাহালেন স্থিত জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় সরকারের নীতীর বিরোধীতা করে জাতীয় কংগ্রেস,যুব কংগ্রেস,মহিলা কংগ্রেস সম্মিলিত ভাবে মোমবাতি মিছিল বার হয়।
ওই মিছিল হটনরোড মোড় হয়ো আসানসোল পৌরনিগমের সামনে এসে শেষ হয়।মিছিলে উপস্থিত জাতীয় কংগ্রেসের নেতা মহঃ সাহিদ পারভেজ জানান ২০১৪ সালে মোদি সরকার বেটি বাঁচাবার শ্লোগান দিয়েছিলেন কিন্তু আজ দেশের সবজায়গাতে মেয়েরা সবথেকে অসুরক্ষিত,প্রত্যেক দিন দেশের কোথাও না কোথাও মেয়েরা ধর্ষিত হচ্ছে।আসিফার মামলায় অভিযুক্ত বিজেপির নেতা,জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দোষীদের শাস্তির দাবী ও আসিফার আত্মার শান্তি কামনায় মোমবাতি জ্বালানো হয়।


No comments:
Post a Comment