জয়ন্ত সাহাঃ গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার স্বামী।বারাবনি থানার শ্যামসুন্দরপুর গ্রামের জীবন ঘোষের ২৬ বছরের মেয়ে মিতালীর সাথে পাঁচ বছর আগে বিয়ে হয় জামুড়িয়া থানার বিজয়নগরের সুবল পালের ছেলে তরুন পালের।বিয়ের সময় যৌতুক ও নগদ টাকা দেওয়া হয়।তরুন ছোট ব্যবসা করে,বিয়ের এক বছর পর থেকেই নানা কারনে পয়শা চাইতে শুরু করে না দিলে শারীরিক অত্যাচার হত।
সূত্রের খবর, শনিবার সকালে প্রতিবেশীরা ফোন করে জানায় মিতালী আগুনে পুড়ে গেছে,হাসপাতালে এসে দেখে মিতালী মারা গেছে।মিতালীর শ্বশুরবাড়ীতে গিয়ে বাড়ি ফাঁকা দেখে জামুড়িয়া থানাতে মিতালীর শশুর সুবল পাল, শ্বাশুড়ি তনু পাল, দেওর অরুন পাল,বরুন পাল,স্বামী তরুন পাল ও বরুন পালের স্ত্রী চন্দনা পাল সহ ছয় জনের নামে মিতালীকে শারীরিক অত্যাচার ও আগুনে পুড়িয়ে মারার অভিযোগ করেন।পুলিশ মিতালীর স্বামী তরুন পালকে গ্রেপ্তার করেছে,বাকিরা সব পলাতক।ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।


No comments:
Post a Comment