মৃন্ময় নস্করঃ পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা বিস্ফরনে আহত আটজন তৃনমূল সর্মথক। সিভিক পুলিশের বাড়িতে বাঁধা হচ্ছিল বোমা। হঠাতি ভোর রাতে বিস্ফোরন । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা এলাকায় ।গোপনে আহতদের নিয়ে যাওয়া হয় লক্ষ্মীকান্তপুর বেসরকারী নার্সিংহোমে। মথুরাপুর থানার হিমচি গ্রামের ঘটনা । সিপিএমের দাবি তৃনমূল সর্মথক প্রবীর মন্ডলের বাঁধা হচ্ছিল বোমা। এবারের পঞ্চায়েতের তৃনমূল পার্থি এই পরিবারের । যারা বাঁধছিল তারা প্রত্যকে মথুরাপুর থানার সিভিক পুলিশ ও এই পরিবারের সদস্য । অভিযোগ নমিনেশান দেওয়ার আগে থেকে সিপিএম তৃনমূল চাপানুতোর চলছিল হিমচি গ্রামে। তৃনমূলের দাবি শনিবার মারধর করে সিপিএম সর্মথকেরা তৃনমূল সর্মথকদের ।
শনিবার রাতে ক্যাম্পেনিং করে ফেরার পথে সিপিএম সর্মথক অলোক হালদার গৌতম হালদারের নেতৃত্বে মারধর ও বোমা মারা হয় । সেই বোমাই জখম হয় তৃনমূল সাতজন সর্মথক। যদিও সিপিএমের দাবি সিভিক পুলিশের মা এবারের তৃনমূল পার্থি। সন্ত্রাস ছড়াতে বাড়িতে বারুদ মজুদ করেছিল। অসর্কতার জেরে বিস্ফরন ঘটে । ঘটনার তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ । সকাল থেকে থমথমে গোটা এলাকা।o


No comments:
Post a Comment