দেশে নির্বাচনে ফেসবুকে কোনো অপপ্রয়োগ হবে না, কথা দিলেন ফেসবুক কর্তা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 April 2018

দেশে নির্বাচনে ফেসবুকে কোনো অপপ্রয়োগ হবে না, কথা দিলেন ফেসবুক কর্তা


 ফেসবুকের তথ্যফাঁসের জন্য ফের ক্ষমা চাইলেন সংস্থার সিইও মার্ক জ়ুকেরবার্গ।বুধবার অ্যামেরিকার সেনেট জুড়িশিয়ারি এবং কমার্স কমিটির কাছে যৌথ শুনানিতে তিনি আরও বলেন, ভারতের নির্বাচনে ফেসবুকের অপপ্রয়োগ আটকাতে সবরক২০১৬ সালে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ফেসবুক ব্যবহারীদের তথ্য কাজে লাগানো হয়েছিল বলে অভিযোগ। ডোনান্ড ট্রাম্পকে জেতাতে তথ্য ব্যবহার করেছিল রাশিয়ার কয়েকজন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ অ্যামেরিকার কংগ্রেসের কাছে শুনানিতে হাজির হন জ়ুকেরবার্গ। ফেসবুক থেকে তথ্যফাঁসের দায় এর আগেও নিজের ঘাড়ে নিয়েছিলেন তিনি। ক্ষমাও চেয়েছিলেন। আজও অ্যামেরিকার কংগ্রেসের সামনে তিনি বলেন, "ফেসবুক আমি তৈরি করেছি। যা হয়েছে সব দায় আমার। এটা আমার ভুল। আমি দুঃখিত।"

অ্যামেরিকার সেনেট জুড়িশিয়ারি এবং কমার্স কমিটির কাছে যৌথ শুনানিতে জ়ুকেরবার্গ বলেন, " সারা বিশ্বের কাছে ২০১৮ সাল গুরুত্বপূর্ণ বছর। ভারত, পাকিস্তানের মতো বেশ কয়েকটি দেশে নির্বাচন রয়েছে। এইসব দেশে নির্বাচনে যাতে ফেসবুকের অপপ্রয়োগ না হয়, তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব।"

৪ এপ্রিল ফেসবুকের তরফে স্বীকার করা হয়, লন্ডনকেন্দ্রিক রাজনৈতিক কনসাল্টিক ফার্ম কেমব্রিজ অ্যানালিটিকার সঙ্গে ৮৭ মিলিয়ন গ্রাহকের তথ্য ভুলভাবে শেয়ার করা হয়েছে।

এই নিয়ে আজ জ়ুকেরবার্গ বলেন, কেমব্রিজ অ্যানালিটিকার সঙ্গে যা হয়েছে, তা আর যাতে না হয় তার জন্য দায়বদ্ধ তাঁর সংস্থা।

No comments:

Post a Comment

Post Top Ad