রক্তাক্ত রাজনীতি: খুন শাসক নেতা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 April 2018

রক্তাক্ত রাজনীতি: খুন শাসক নেতা



রক্তাক্ত রাজনীতি। ভোটে নামে চলছে লাশের পাহাড়। চারদিকে চলছে সংঘর্ষ, গোষ্ঠীদ্বন্দ্ব। ফের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ উঠল দিনহাটায়। যুব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পঞ্চায়েত সদস্য আবু মিঞাকে খুন করেছে বলে অভিযোগ।

গত কয়েকমাস ধরেই দিনহাটা ১ ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে বলে অভিযোগ আসছিল। একাধিক জায়গায় তৃণমূল গোষ্ঠীসংঘর্ষে জড়িয়ে পড়ে। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকে তা আরও ব্যাপক আকার নিয়েছে। এরপরই গতকাল গীতালদহ পঞ্চায়েতের খারিজা হরিদাস গ্রামে পঞ্চায়েত সদস্য খুনের ঘটনা ঘটে।

অভিযোগ, বুধবার রাত ন'টা নাগাদ গীতালদহ পঞ্চায়েতের তৃণমূল সদস্য আবু মিঞার উপর হামলা চালায় যুব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।লাঠি, বাটাম দিয়ে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে যায় দিনহাটা থার পুলিশ। আবু মিঞাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁরে মৃত বলে ঘষণা করেন। গুরুতর আহত হন আবু মিঞার দুই ছেলেও। তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad