মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও শাসকদলের দাপট - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 April 2018

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও শাসকদলের দাপট



আসানসোলঃ শনিবার ছিল আসন্ন পঞ্চায়েত ভোটের রাজ্যের কুড়িটি জেলায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন৷ফলে সপ্তাহের শেষ দিন হলেও জেলার সমস্ত  দপ্তরগুলিতে প্রশাসনের পক্ষ থেকে জোর তৎপরতা লক্ষ করা গেছে৷নতুন জেলা পঃ বর্ধমানের বারাবনি বিধান সভার সমস্ত দপ্তর গুলিতেও সেই একই ছবি ধরা পড়েছে৷বারাবনি বিধান সভা এলাকায় সালানপুর ও বারাবনি দুটি ব্লকে মোট ১৮৮টি জিপি(গ্রাম পঞ্চায়েত)৷যার মধ্যে সালানপুর ব্লকে রয়েছে ৯৬টি জিপি৷স্বাধীনতা পরবর্তী সময় থেকেই সালানপুর বাম অধ্যুসিত অঞ্চল বলে পরিচিত হলেও,এবারের পঞ্চায়েত নির্বাচনে মাত্র ৫৫টি আসনে তারা প্রার্থী দিতে পারে৷তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তা কমে গিয়ে দাঁড়ায় ৩৬টি আসনে৷

পাশাপাশি এই ব্লকে ২৩টি জেলা সমিতির আসনের ১৭টিতে সিপিএম প্রার্থী দিলেও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কমে দাঁড়ায়১০টি আসন৷তবে শাসক দলের সব আসনে প্রার্থী থাকায় সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ৩৬টি আসন ও সমিতির ১০টি আসনে আগামী ১৪ই মে নির্বাচন হতে চলেছে৷অন্যদিকে বারাবনি ব্লকে শেষ খবর পাওয়া পর্যন্ত তৃণমূলেরই জয়জয়াকার৷তৃণমূলের ব্লক সভাপতি অসিত সিং জানিয়েছেন, ৯২টি পঞ্চায়েতের মাত্র ১৮টিতে বিরোধীরা প্রার্থী পদ বজায় রেখেছেন৷এমনকি ২১টি জেলা সমিতির আসনের মধ্যে মাত্র চারটিতে বিরোধীরা লড়াই করবেন৷স্বভাবতই বারাবনি ব্লক বিরোধীশূন্য হয়ে পড়া নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান,তারা কোনো প্রকার চাপের রাজনীতি করেননি৷সবাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নের যজ্ঞে সামিল হতে চেয়েছেন৷তাই তারা নিজেদের ভুল বুঝতে পেরে মনোনয়ন প্রত্যাহার করেছেন৷

No comments:

Post a Comment

Post Top Ad