পঞ্চায়েত নির্বাচন মানেই 'আমাদের'! চায়ের আড্ডায় মহিলা প্রার্থীরা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 April 2018

পঞ্চায়েত নির্বাচন মানেই 'আমাদের'! চায়ের আড্ডায় মহিলা প্রার্থীরা



রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষনা হওয়ায় কোমর বেধে নেমে পড়ল চার মহিলা সহ এক পুরুষ প্রার্থী তাদের নেতৃ বসিরহাট উত্তরের জেলাপরিষদের ৫০নং বুথের তৃণমূলের প্রার্থী শেখ ফারহা দিভার নেতৃত্বে জোরকদমে ভোটে প্রচার শুরু করে দিলো তৃণমূল কংগ্রেস। সঙ্গে পা মেলালেন গ্রামসভার প্রার্থী ফরিদা বিবি, সাথি নিয়োগী, ধান‍্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ৩০নং বুথের মহিলা প্রার্থী আলেয়া বিবি, বেগমপুর বিবি পুরের পঞ্চচায়েতের ৫নং বুথের গ্রামসভার প্রার্থী মিনাজুল ইসলাম,  পঞ্চায়েত সমিতির ৪নং সংসদ  মহিলা প্রার্থী রূপা ঘোষ।

 উন্নয়নের পাশাপাশি সম্প্রতি রাজ্যের ঘটে চলা ঘটনার প্রসঙ্গ তুলে সাম্প্রতিক সম্প্রীতির বার্তা দিয়ে এদিনের ভোট প্রচার শুরু হয়। মহিলা তৃণমূলের কর্মী সমর্থক নিয়ে এদিন ভোট প্রচারের মিছিল হয়। নেহালপুরের সরদার পাড়া থেকে শুরু হয়ে কচুয়ার লোকনাথ ধাম হয়ে স্বরূপনগর বাজার সেখান থেকে টাকী রোড মধ‍্যদিয়ে তাদের প্রচার শেষ করেন।

 প্রচারের পাশাপাশি স্বরূপনগর বাজারে সাধারণ মানুষের সাথে চায়ের আড্ডা থেকে শুরু করে কচুয়া ধামে পূর্ণার্থীদের সঙ্গে কথা বলা তাদের সাথে কচুরির খাওয়ার মধ‍্য দিয়ে প্রাতরাস সারতে সারতে গল্পের ছলে প্রচার সেরে নিলেন। জেতার ব‍্যাপারে তিনি একশো শতাংশ আশাবাদী। 

No comments:

Post a Comment

Post Top Ad