ইট বোঝাই লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষের মৃত ৩ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 April 2018

ইট বোঝাই লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষের মৃত ৩



চাঁদনী, মেদিনীপুরঃনন্দকুমার: ইট বোঝাই লরির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৩ বাইক আরোহীর। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার গুড়িয়ামোড়ে। মৃতরা হলেন  ময়নার মির্জানগরের প্রদীপ কান্ডার (২৬), শুভদীপ কান্ডার (২৪) এবং ময়নার আড়ংকিয়ারানার সুশান্ত মন্ডল (লালু) (২৫)। পুলিশ মৃতদেহ গুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়।

স্থানিয় সূত্রে জানাগেছে রবিবার দুপুরে একটি বাইকে তিন জন তমলুকের নিমতৌড়ি থেকে দ্রুতগতিতে বাইক নিয়ে নিমতৌড়ি- টেঙ্গরাখালী সড়ক ধরে ময়নার অভিমুখে যাচ্ছিলেন। যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে অপদিক থেকে আসা একটি ইট বোঝাই লরিতে ধাক্কা মারে।  ঘটনায় বাইকের আরোহীরা ছিটকে পড়ে যায়। লরির চাকায় পৃষ্ট  হয়ে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। ইট বোঝাই লরিটিকে পুলিশ আটক করেছে। পলাতক গাড়ির চালক। ঘটনার জেরে নিমতৌড়ি - টেঙ্গরাখালী সড়ক বেশকিছুসময় আচল হয়ে পড়ে। পুলিশের হস্তক্ষেপে যানচলাচল স্বাভাবিক  হয়।

একজনের মাথায় হেলমেট থাকলেও অপর দুই বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না। ১০০/১২০ গতিতে বাইকটি যাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।।

No comments:

Post a Comment

Post Top Ad