ব্রেকিং: মনুয়া কান্ডের ছায়া বসিরহাটে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 April 2018

ব্রেকিং: মনুয়া কান্ডের ছায়া বসিরহাটে




বারাসতের মনুয়া কাণ্ডের ছায়া এবার বসিরহাটে। পুলিশ জেলা বসিরহাটের হাড়োয়ায় স্ত্রী ও তার প্রেমিকের যোগ সাজোশে খুন স্বামী। মৃতের নাম চিরঞ্জিত মন্ডল। বাড়ি মিনাখাঁ থানার অন্তর্গত মিমিচি গ্রামে। ঘটনায় গ্রেফতার প্রেমিক। আটক করা হয়েছে ঐ গৃহবধূকেও।

পরিবার সূত্রে জানা যায়, ৯ বছর আগে বিয়ে হয় চিরঞ্জিত ও শিখা মন্ডলের। পরিবার থেকে দেখাশুনা করেই বিয়ে হয় বলে জানা যায়। তাঁদের ৭ বছরের একটি মেয়ে আছে এবং ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন শিখা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শিখা দেবীর সঙ্গে তার প্রেমিক বিশ্বজিৎ মন্ডলের সম্পর্ক ছিল বিয়ের আগে থেকেই।  বিয়ের প্রায় দেড় বছর পরে হঠাৎই শিখা দেবীর সাথে প্রেমিক বিশ্বজিৎ মন্ডলের আবারও দেখা হয়। পুনরায় প্রেম-ভালোবাসা শুরু হয় তাদের মধ্যে । প্রায়শই বাড়ীতে এসে বিয়ে করার হুমকি দিত শিখা দেবীর স্বামীকে। এই ভাবে বেশ কিছু দিন চলার পর গত ২৯ মার্চ বৃহস্পতি বার গোন্ডগোল শুরু হয়।
স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ এবং হুমকি দিতে থাকে প্রেমিক।অভিযোগ, ২৯ মার্চ শুক্রবার বাড়িতে এসে সেই একই কথা বলে, তখনি  তাদের দুইজনের কথা কাটা কাটি হয়, তাঁর পর হয় হাতাহাতি । চিরঞ্জিতকে বাঁশ দিয়ে আঘাত করলে মাটিতে লুটে পড়ে সে। তাঁর পর তাকে পাশের ঝিঙে চাষের জমিতে ফেলে দেয়। ৩০ মার্চ স্থানীয় বাসিন্দারা দেহ দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে। হাড়োয়া থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। চিরঞ্জিত  মন্ডলের পরিবার হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করে। সেই মতো তদন্তে নেমে পুলিশ রবিবার হাড়োয়া থেকে গ্রেফতার করে প্রেমিক বিশ্বজিৎকে। এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিশ্বজিৎকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

No comments:

Post a Comment

Post Top Ad