বালির ট্রাকে পৃষ্ট ইসিএল কর্মী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 April 2018

বালির ট্রাকে পৃষ্ট ইসিএল কর্মী



জয়ন্ত সাহা ,আসানসোলঃবৃহস্পতিবার বালির ট্রাকে পিষ্ট হয়ে মারা গেলেন এক ইসিএল কর্মী।

স্থানীয় সূত্রের খবর ,আসানসোলের পান্ডবেশ্বর থানার খোট্টাডিহির বাসিন্দা ছিলেন ৪৫ বছরের চন্ডি চরন রুইদাস।তিনি ইসিএলের খোট্টাডিহি কোলিয়ারীর কর্মী।প্রত্যেক দিনের মতো বৃহস্পতিবার সকালে ডিউটি করে সাইকেলে বাড়ী ফিরছিলেন। ফেরার পথে লালবাংলার কাছে একটি বালি বোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা মারে তাকে। সাইকেল থেকে পড়ে গেলে চন্ডী বাবুর মাথার উপর দিয়ে চলে যায় ট্রাকের চাকা ।খবর পেয়ে পান্ডবেশ্বর থানার পুলিশ জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।উল্লেখ্য গত ডিসেম্বর মাসে একই জায়গায় বালির ট্রাক দুজন মোটর বাইক আরোহীকে পিষে দিয়েছিল।পুলিশ বালির ট্রাকের সন্ধান করছে।

No comments:

Post a Comment

Post Top Ad