শিশুর গলায় ওয়াশার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 April 2018

শিশুর গলায় ওয়াশার




জয়ন্ত সাহা ,আসানসোলঃ আসানসোল জেলা হাসপাতালে দুই বছরের বাচ্চার গলা থেকে বার হলো ওয়াশার ঘটনাটি ঘটেছে নিয়ামাতপুরের বাসিন্দা নসরিন খাতুনের দু বছরের ছেলে মহঃ ফরহানের গলা থেকে বিশেষ প্রক্রীয়ায় বার করা হলো একটি স্টীলের ওয়াশার।
       ফরহীনের মা নসরিন খাতুন জানান গত রবিবার থেকে তার ছেলে ভাত বা অন্য কোন শক্ত খাবার খাচ্ছিল না,তরল জাতীয় খাবার খাচ্ছিল।নসরিনের সন্দেহ হওয়াতে  সে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে কিছু না পাওয়াতে মঙ্গলবার আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসেন।এখানে এক্সরে করার পর দেখা যায় খাদ্যনালীর মুখে কোনকিছু আটকে রয়েছে।বুধবার জেলা হাসপাতালে ইএনটি স্পেশালিষ্ট ডাঃ বিরেশ্বর মন্ডলের অধীনে ভর্তী হয় ফরহীন।বুধবার ডাঃ মন্ডল এবং ডাঃ সুকন্যা রায় যৌথ ভাবে ইসোফেগারোস্কপির মাধ্যমে খাদ্য নালীর কাছে আটকে যাওয়া স্টীলের ওয়াশারটা বার করেন। ডাঃ বিরেশ্বর মন্ডল জানান সাধারনত এই পদ্ধতি চোদ্দ পনের বছর বয়সের বাচ্চাদের করা হয়,দু বছরের বাচ্চার উপর এর প্রয়োগ প্রথম করা হলো জেলা হাসপাতালে।

No comments:

Post a Comment

Post Top Ad