গৌরব দেবনাথ: শরীরে ক্যানসার রোগের জ্বালা সহ্য করতে না পেরে আত্মহত্যা আটষট্টি বছরের বৃদ্ধের। মর্মান্তিক এই ঘটনা হাবড়া সালতিয়া এলাকার। বছর খানেক ধরে ক্যানসার রোগের স্বীকার হাবড়া সালতিয়ার শান্তি রঞ্জন পাল ৬৮। পরিবারের তরফ থেকে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসা করাচ্ছিল পরিবারের লোকজন।শান্তি রঞ্জন বাবু বাড়ির কাছেই মুদি দোকান চালাতেন।
বৃহস্পতিবার সকালে ছেলেরা কলকাতায় চিকিৎসা করিয়ে বাড়ি নিয়ে আসে। তার পরে নিজের ঘরে গিয়ে বিষ তেল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সাথে সাথে পরিবারের লোকজন হাবড়া হাসপাতালে নিয়ে আসে বৃহস্পতিবার রাতে হাবড়া হাসপাতালে মৃত্যু হয় শান্তি বাবুর। পরিবারের তরফ থেকে ছেলে সিদ্ধার্ত পাল জানায় বাবা ক্যানসার রোগে ভুগছিল বছর খানেক ধরে। সেই কষ্ট সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা করে। শুক্রবার দেহ ময়নাতদন্ত করার জন্য বারাসত হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments:
Post a Comment