স্নেহা চক্রবর্তী, বীরভূম: আগুনে ভস্মীভূত হয়ে গেল প্রায় ছয়টি অস্থায়ী দোকান। দমকলের একটি ইঞ্জিন গিয়ে অবস্থা নিয়ন্ত্রনে আসে। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার লোহাপুর রেল স্টেশন সংলগ্ন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,শনিবার রাত সাড়ে দশটা নাগাদ দোকানে আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দা। নিজেরা আগুন নেভাবার চেষ্টা করলেও রামপুরহাট থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে অবস্থা নিয়ন্ত্রনে আনে। কিভাবে আগুন লাগলো তার তদন্তে নলহাটি থানার পুলিশ।
প্রসঙ্গত কয়েক দিন আগে একই জায়গায় রাতের অন্ধকারে বেশ কিছু দোকান আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল। পর পর আগুন লাগার ঘটনার পিছনে স্থানীয় কোনো ব্যবসাদারদের হাত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ।

No comments:
Post a Comment