মৃন্ময় নস্কর ,দক্ষিন ২৪ পরগণাঃ দুটি পৃথক দুর্ঘটনায় মৃত চারজন ।শনিবার কুল্পি কচুবেড়িয়া সড়কে বাইকের সাথে বাসের মুখমুখি ধাক্কায় মৃত মৃনাল দাস (২৭),ইন্দ্রানী দাস(২১)ও চন্দ্রানী সেন (১৬) ।মৃত মৃনাল ও ইন্দ্রানী স্বামী স্ত্রী ও চন্দ্রানী ছিল শালীকা,তার বাড়ী কাকদ্বীপে ।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কুল্পী থানার পুলিশ আসে ও বাসটিকে আটক করে ।মৃতদেহ গুলি ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে আনা হয়েছে ।
অন্যদিকে ডায়মন্ড হারবার থেকে বাড়ি ফেরার পথে ১১৭ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনা মৃত ভাস্কর কাঠাল (৩০)।মৃতের বাড়ি বেহালায় ।পুলিশ সূত্রে খবর ফলতা থানার দোস্তীপুরে কাছে বাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারালো ভাস্কর । পুলিশ সূত্রে খবর ,দুটি দুর্ঘটনায় বাইক চালক ও আরোহীদের মাথায় হেলমেট ছিল না।

No comments:
Post a Comment