রানিগঞ্জ হিংসায় হারানো পরিবারের সাক্ষাতে মেয়র - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 April 2018

রানিগঞ্জ হিংসায় হারানো পরিবারের সাক্ষাতে মেয়র



আসানসোলঃ রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রানিগঞ্জে অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে সাক্ষাত করলেন আসানসোলের মহানাগরীক জীতেন্দ্র তিওয়ারী মহাশয়৷এদিন মহানাগরীকের সাথে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য পূর্ণশশী রায়,ও দিব্যেন্দু ভগত৷বোরো  অফিসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে কথা বলার সময় ব্যক্তি মানুষ হিসাবে মেয়র স্পর্শকাতর অনুভূতির সাথে একাত্ম হয়ে শোকে কাতর হয়ে পড়েন৷

এমনকি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়ার সাথে সাথে রানিগঞ্জের মানুষজনের জন্যে বোরো অফিসে নিজে সপ্তাহে প্রতি মঙ্গল ও শনিবার সময় দেওয়ার প্রতিশ্রুতি দেন৷একই সাথে সমগ্র রানিগঞ্জ জুড়ে মানুষকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, সমাজে অশান্তি ছড়ানো মানুষদের থেকে দূরে থাকুন৷সমাজ ও শহরকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রকৃত মানুষদের সহযোগীতা দরকার৷

No comments:

Post a Comment

Post Top Ad