চাঁদনী,ভগবানপুর : নান্টু প্রধান খুনের রেশ এখনও কাটেনি। এরই মাঝে রবিবার বেলা ১০.৩০টা নাগাদ খুন হলেন ভগবানপুরের আর এক তৃনমূল নেতা। মৃতের নাম বিমল সর্দার (৬২)।
পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। সেই সঙ্গে তাঁকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ভগবানপুরের গোয়ালিয়া গ্রামের বাসিন্দা বিমল সর্দার দীর্ঘদিন ধরেই এলাকায় সক্রিয় তৃনমূল কর্মী হিসেবে পরিচিত। তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পত্তিগত বিবাদ চলছিল সম্পর্কে ভাই শক্তিপদ ও গোবর্ধনের। এই দু'জনে আবার এলাকায় সক্রিয় সিপিএম সদস্য হিসেবে পরিচিত।
সোমবার সকালে জমিতে খুঁটি পোতাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদের সূত্রপাত বলে খবর। এরপরেই বিমলবাবুকে বেধড়ক মারধরের পর তাঁর গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ।
খবর পেয়ে ভগবানপুর থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি। দুই অভিযুক্তকেই আটক করেছে। ভগবানপুর ১নং ব্লকের তৃণমূলের সভাপতি প্রণবানন্দ পাল জানিয়েছেন্, বিমলবাবু তাঁদের দলের সক্রিয় কর্মী হওয়াতেই খুন হয়েছেন।
যদিও পুলিশের প্রাথমিক অনুমান জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঝামেলা। তবে এই ঘটনায় মৃতের স্ত্রী দুর্গা সর্দার থানায় অভিযোগ জানাতে গিয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত আটক হয়েছে শক্তিপদ সর্দার, গোবর্ধনের সর্দার, মহাদেব সর্দার, প্রতিমা সর্দার ও পুতুল সর্দার।

No comments:
Post a Comment