নিখোঁজ ছাত্র - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 April 2018

নিখোঁজ ছাত্র



জয়ন্ত সাহা, আসানসোলঃ আসানসোলের দক্ষিণ থানার অন্তর্গত মহিশীলা কলোনীর সংহতি নগরের বাসিন্দা সুজিত সরকারে ন বছরের ছেলে বিশ্বজিৎ সরকার গত রবিবার থেকে নিখোঁজ।আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ জানাবার পর চার দিন হয়ে গেলে ও এখনো পর্যন্ত্য কোন হদিশ দিতে পারলো না পুলিশ,পুলিশের কাজের উপর ক্ষোভ এলাকাবাসীদের।
   

ঘটনার বিবরনে সুজিত সরকার জানান তাঁর ন বছরের ছেলে মহিশীলা ফ্রী প্রাইমারী স্কুলে চতুর্থ শ্রেনীতে পড়ে,গত রবিবার সকালে বন্ধুদের সাথে মহিশীলা বয়েজ স্কুলের মাঠে খেলতে যায়।দুপুর গড়িয়ে গেলে ছেলে বাড়ীতে ফিরে না আসায় খুঁজতে বার হয় কিন্তু কোথাও তাকে পাওয়া যায় নি,সব বন্ধুদের কাছে খবর নিলে ও কেউ কিছু বলতে পারে নি,সন্ধ্যা পর্যন্ত্য অপেক্ষা করার পর আসানসোল দক্ষিণ থানায় ছেলের ফটো দিয়ে একটি নিখোঁজ ডায়রী করা হয়।রবিবারের পর থেকে রোজ থানাতে গিয়ে খবর নিলে ও পুলিশ কোন সদুত্তর দিতে পারে নি।পুলিশের কার্যকলাপের বিরুদ্ধে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।অন্যদিকে পুলিশ জানাচ্ছে তারা তদন্ত করছে সম্বাভ্য সব জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে।বাচ্চা হারিয়ে যাওয়াতে স্বাভাবিক ভাবে ব্যাকুল পরিবার।

No comments:

Post a Comment

Post Top Ad