মোদীজির চীন যাত্রার শেষ দিনে মুগ্ধ চীন প্রেসিডেন্ট! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 April 2018

মোদীজির চীন যাত্রার শেষ দিনে মুগ্ধ চীন প্রেসিডেন্ট!




   

দেশের  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের জন্য গেছেন চীন সফরে। শনিবার শেষদিন সফরের।মোদীর সাক্ষাতে চিন প্রেসিডেন্ট শি চিনপিং বলেন, নরেন্দ্র মোদীর ইন্ডিয়ান অনুরাগীদের সংখ্যা প্রচুর। তিনি বলেন, মোদীকে মিলিয়ন ভারতবাসী তাদের বুকে রাখেন।

মোডোকলাম ইশুতে দু’দেশের কূটনৈতিক মহলে বয়ে গেছে উত্তেজনার স্রোত। পরে উভয় দেশের সেনা সেখানে মুখোমুখি অবস্থান থেকে সরে আসলেও বিষয়টি এখনও পুরোপুরি যে স্তিমিত হয়েছে তা নয়। এরই মাঝে সংঘাত এড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি করতে ও আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আলোচনা সারতে দু’দিনের সফরে শুক্রবার চিন পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদেশে পৌঁছে চিনের প্রেসিডেন্ট শি চিনপিং-য়ের হাতে বিশেষ উপহার তুলে দিলেন প্রধানমন্ত্রী।চিনের খ্যাতনামা চিত্রশিল্পী শু বেইহং এর শান্তিনিকেতনে সময় কাটানোর সময় বহু ছবি আঁকেন ।তার মধ্যে  হর্ষ ও স্প্যারো অ্যান্ড গ্র্যাস নামে দু’টি ছবি তাকে উপহার দেওয়া হয় ।দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির লক্ষ্যে চিন সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখনই বেজে উঠল হিন্দি রোম্যান্টিক গানের সুর। এক অনুষ্ঠানে বাজানো হল আশির দশকের বিখ্যাত হিন্দি গান, “তু, তু হ্যায় ওহি দিল নে জিসে আপনা কাহা”। বিদেশের মাটিতে এই গানের সুরে মুগ্ধ মোদিও। একইসঙ্গে শিল্পীদের অভিনন্দন জানান মোদি ও চিনের প্রসিডেন্ট শি চিনপিং।




এদিকে শনিবার চিনের ইস্ট লেকে যান নরেন্দ্র মোদি ও শি চিনপিং। সেখানে একান্তে কথা বলতে দেখা যায় তাঁদের। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমার সেই ছবি পোস্ট করেন টুইটারে। বেশ কিছুক্ষণ লেকে ঘোরার পর হাউজ বোটে ভ্রমণ করেন তাঁরা।








     

No comments:

Post a Comment

Post Top Ad