দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে টাটা ম্যাজিক ভ্যানের ধাক্কা। দুর্ঘটনায় মৃত্যু হয় ১১ জনের। আহত হয়েছে আরও সাতজন।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে লখীমপুর খীরী এলাকায় ২৪ নম্বর জাতীয় সড়কে।
জানা গেছে, শাহজাহানপুর থেকে আসছিল যাত্রীবোঝাই টাটা ম্যাজিকটি। লখীমপুর খীরী এলাকায় জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। আহতদের শাহজাহানপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু'জনকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত সাতজনের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। টাটা ম্যাজিক ভ্যানটিতে ১৮ জন যাত্রী ছিল। অনুমান, গাড়িতে বেশি যাত্রী তোলায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা। আহতদের শাহজাহানপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

No comments:
Post a Comment