প্রয়াত বিশ্বের সবথেকে বেশি বয়সের মানুষ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 April 2018

প্রয়াত বিশ্বের সবথেকে বেশি বয়সের মানুষ



     গত ২২ এপ্রিল প্রয়াত হলেন  নবি তাজিমা। জাপানি এই মহিলাকেই বিশ্বের সবথেকে বেশি বয়সের মানুষ বলে মনে করা হয়। ২২ এপ্রিল সন্ধ্যায় কাগোশিমার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাপানের এক সংবাদসংস্থা। বয়স হয়েছিল ১১৭।

১৯০০ সালের ৪ অগাস্ট জন্ম হয়েছিল নবি তাজিমার। জাপানের কাগোশিমার কিকোই দ্বীপের বাসিন্দা ছিলেন তিনি। 
জানুয়ারি মাস থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ভর্তি ছিলেন কিকোই দ্বীপের একটি হাসপাতালে। ২২ এপ্রিল রাত ৮টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

২০১৫ সালে তাজিমাকে জাপানের সবথেকে বেশি বয়সের মহিলা বলে ঘোষণা করা হয়েছিল। সে সময় বিশ্বের সবথেকে বেশি বয়সের মানুষের রেকর্ড ছিল জামাইকার ভায়োলেট ব্রাউনের। ২০১৭ সালে ভায়োলেটের মৃত্যু হয়। তখন তাঁর বয়স হয়েছিল ১১৭ বছর। মনে করা হয়, ভায়োলেটের পর তাজিমাই ছিলেন বিশ্বের সবথেকে বেশি বয়সের মানুষ। যদিও আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও করেনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। ভায়োলেট ব্রাউনের মৃত্যুর পর থেকে চলছে সার্ভে। চলতি মাসে জাপানের হোক্কাইডোর বাসিন্দা মাসাজ়ো নোনাকাকে বিশ্বের সবথেকে বেশি বয়সের পুরুষ বলে ঘোষণা করেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। বর্তমানে তাঁর বয়স ১১২ বছর।

No comments:

Post a Comment

Post Top Ad