অবশেষে একদফায় পঞ্চায়েত ভোট চেয়ে নির্বাচন কমিশনের দপ্তরে চিঠি পাঠানো হল রাজ্যের তরফে। ১৪ মে ভোট করার প্রস্তাব দেওয়া হয়েছে। ১৬ মে গণনা হোক, চাইছে রাজ্য। এমনটাই খবর সূত্রের।
বৃহস্পতিবার দুপুরে পঞ্চায়েত দপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ দাসের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক করার কথা ছিল। কিন্তু, দীর্ঘক্ষণ সেই বৈঠক না ডাকায় ক্ষুব্ধ রাজ্য সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়ার হুঁশিয়ারি দেয়। নবান্ন সূত্রে পাওয়া যায় সেই খবর। এর কিছুক্ষণ পরই কমিশনের কাছে রাজ্যের তরফে ভোটের দিনক্ষণের প্রস্তাব পাঠানোর খবর সামনে আসে।
বুধবার শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন স্ক্রটিনির কাজ। আজ থেকে তিনদিন মনোনয়নপত্র প্রত্যাহারের প্রক্রিয়া চলবে। এদিকে নির্বাচনের নির্ঘণ্ট ঠিক করতে নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন পঞ্চায়েত দপ্তরের আধিকারিক সৌরভ দাস এবং পরে মুখ্যসচিব মলয় দে। কিন্তু, এখনও পর্যন্ত নির্বাচনের দিন ঘোষণা করতে পারেনি কমিশন। সূত্রের খবর, নিরাপত্তা এবং দফার গেরোতেই আটকে আছে সব কিছু।
সূত্র:ইনাডু

No comments:
Post a Comment