অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 April 2018

অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধা



জমি না লিখে দেওয়ায় ছেলে ও বৌমার অত্যাচারে  ঘরছাড়া হল বৃদ্ধা।অবশেষে পুলিশ  তাকে ঘরে ফেরায়।
ঘটনা টি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানার ধান‍্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের শিরিশতলা গ্রামে।জানা যায়, বৃদ্ধার নাম বৃহস্পতি মন্ডল(৬৫)। স্বামী মারা যাওয়ার পর ছেলের সঙ্গেই থাকতেন। ছেলে দীব্যেন্দু মন্ডল ও বৌমা রূপালি মন্ডল বেশ কয়েকদিন যাবৎ মা কে জমি লিখে দেওয়ার জন‍্য জোর দিতে থাকেন। বৃদ্ধা রাজি না হওয়ায় ছেলে ও বৌমা মিলে অত‍্যাচার করতে শুরু করেন। ঠিকমতো খেতে দিতনা। যার ফলে বৃদ্ধা আলাদা একটি ঘরে নিজে রান্না করে খেতেন। বয়সের ভারে বেশিরভাগ দিন না খেয়েই কাটাতেন তিনি। তার উপর ছেলে ও বৌমার অত‍্যাচারে, একেবারে নাজেহাল অবস্থা বৃদ্ধার ।এমতাবস্থায় মেয়ে সুপর্ণা মন্ডলের দ্বারস্থ হন ঐ বৃদ্ধা। অবশেষে শনিবার মেয়ে ও জামাই শ্বাশুড়িকে নিয়ে পুলিশের কাছে যান এবং এই মর্মে একটি লিখিত অভিযোগও দেন মাটিয়া থানায়।

 খবর পেয়ে মাটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোপাল বিশ্বাস নিজের তৎপরতায় বৃদ্ধাকে গাড়িতে নিয়ে ছেলে ও বৌমাকে ডেকে বৃদ্ধার নিজ বাড়িতে তুলে দিয়ে আসেন। পুলিশের সামনে নিজেদের ভুল স্বীকার করে নেন দীব্যেন্দু বাবু ও তার স্ত্রী। ভবিষ্যতে এমন কাজ আর না করারও আশ্বাস দেন ।

No comments:

Post a Comment

Post Top Ad