বাবুলের ক্ষোভ! রাজনীতির শিকার সুপ্রিয় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 23 April 2018

বাবুলের ক্ষোভ! রাজনীতির শিকার সুপ্রিয়



আসানসোলঃ আদালতের রায়ে পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ার একদিন বর্ধিত করা হলেও,তৃণমূলের চাপা সন্ত্রাসে মনোনয়ন জমা দিতে পারলো না বিরোধীরা৷দুর্গাপুরের ফরিদপুর লাউদোয়া অঞ্চলে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে অশান্তির খবর পেয়ে ছুটে যান কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ বাবুল৷সেখানে গিয়েও তাকে বিরোধীতার মুখে পড়তে হয়৷

পাশাপাশি রানিগঞ্জ অঞ্চলে বিজেপি প্রার্থীদের পরিচয় পত্র কেড়ে লাইনে দাঁড়াতে দেওয়া হয়নি৷অন্যদিকে বারাবনি অঞ্চলে প্রার্থীদের নিজের গাড়িতে নিয়ে সমষ্টি দপ্তরে হাজির হতে চাইলে,পথেই বাবুলের গাড়ি ঘিরে বিক্ষোভ ও গো-ব্যাক ধ্বনি শুরু হয়ে যায়৷শেষে সেই বিক্ষোভ থামে বেলা ৩:১০মিনিটে৷মনোনয়ন জমা দিতে না পেরে শেষে নিজেই প্রার্থীদের নিয়ে অবস্থান বিক্ষোভে নেমে পড়েন বাবুল৷শেষে সংবাদ মাধ্যমকে জানান,সমস্ত কিছুই ভিডিও করেছেন তিনি৷আগামী দিনে এসব নিয়ে তিনি কোর্টে যাবেন৷ আসানসোলের মহকুমা দপ্তরেও জেলা পরিষদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে খবর৷যদিও তৃণমূলের পক্ষ থেকে যে কোনো প্রকার সংঘর্ষ বা সন্ত্রাসের কথা অস্বীকার করে রাণিগঞ্জের ব্লক সভাপতি বাবু রায় বলেছেন,বাবুল সুপ্রিয় মিথ্যে অভিযোগ করছেন৷সংবাদ মাধ্যমের সামনে নাটক করে প্রচার পেতে চাইছেন৷

No comments:

Post a Comment

Post Top Ad