হ্যচারির ব্যবসায় নাজেহাল গ্রামের মানুষ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 23 April 2018

হ্যচারির ব্যবসায় নাজেহাল গ্রামের মানুষ



গ্রামের মধ্যে হ্যচারির ব্যবসায় নাজেহাল গ্রামের মানুষ। হ্যাচারির বর্জ্য থেকে ওড়া মাছিতে টিকতে পারছে না এলাকার মানুষ। প্রতিবাদে ঘেরাও হ্যাচারির মালিক। ঘটনাস্থলে বসিরহাটের পৌরপ্রধান তপন সরকার ।বসিরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের নলকোড়া এলাকার ঘটনা।
   
   এলাকার মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে হ্যাচারী থেকে উড়ে আশা মাছি তাদেরকে নাজেহাল করে তুলেছে।রান্না করা খাওয়ার থেকে শুরু করে ঘরের মেঝে ভর্তি ঐ নোংরা মাছি। এমনকি বাদ যাচ্ছে না খাওয়ার জলও। গ্লাসে ঢালা জল নিজেদের মুখে তোলার আগে থাবা বসাচ্ছে মাছি। বেশ কয়েক বছর ধরে এমনটা ঘটে আসছে। বেশীরভাগ এলাকাবাসীরা ভুগছে পেটের সমস্যায়। দুর্গন্ধে হাটা যাচ্ছে না হ্যাচারীর পাশদিয়ে। পাশেই একি উচ্চ মাধ্যমিক স্কুল হওয়ায় মিড ডে মিল খেয়ে প্রায়শই অসুস্থ হয়ে পড়ছে ছাত্রছাত্রীরা। হ্যাচারীর মালিক  বংশী বাছাড়কে জানিয়েও কোন কাজ হয়নি। বিনিময়ে মিলেছে হুমকি। অবশেষে বিক্ষোভের পথ বেছেনেয় এলাকাবাসীরা। ঘটনার খবর পেয়ে পৌরপ্রধান তপন সরকার গিয়ে তাদেরকে আশ্বাস দিলে শান্ত হন এলাকাবাসীরা। এখানেই শেষ নয় তাদের আরও একটি দাবি ঐ হ্যাচারীর মালিক সবার অজান্তেই পৌরসভার জলের লাইন থেকে অবৈধভাবে উচ্চমানের পাম্প লাগিয়ে জল টেনে নিচ্ছেন হ্যাচারীতে যার ফলে পানীয় জলের সংকটেও ভুগছে এলাকাবাসীরা। বাইরের  আত্মীয় স্বজনের আনাগোনাও কমেছে এলাকার এই ঘটনায়।

No comments:

Post a Comment

Post Top Ad