৩১ শে মার্চ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে । তিন দফায় ১,৩ ও ৫ই মে পশ্চিমবঙ্গের ২০ টি জেলায় প্রায় ৫ কোটি ৮০ লক্ষ মানুষ ভোটদান করবেন । দিন নির্ধারিত হওয়ার পরদিনই নিজেদের কর্মীদের উজ্জীবিত করতে আসরে নেমে পড়ল শাসকদল তৃণমূল কংগ্রেস । রবিবার উত্তর ২৪ পরগনার বসিরহাট ১ নং ব্লকের পিফা আঞ্চলিক নারী শিক্ষালয়ে রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করল পিফা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি । এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক দীপেন্দু বিশ্বাস , পিফা গ্রাম পঞ্চায়েত প্রধান সফিকুল ইসলাম , বসিরহাট ১ নং ব্লকের যুব তৃণমূল কংগ্রেস কার্যকারী সভাপতি আলমগীর মন্ডল , বসিরহাট ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি রবিউল মন্ডল ও পিফা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ । এদিনের এই সম্মেলনে বসিরহাট দক্ষিণ বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে আগত তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । এ দিনের সম্মেলনে বাম ও কংগ্রেস থেকে প্রায় সহস্রাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাসের হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন । এদিন সম্মেলনে যোগদান করেন পিফা গ্রাম পঞ্চায়েতের সিপিএমের প্রাক্তন সদস্য আশরাফ গাজী ও সিরাজুল ইসলাম , সি .আই.টি.ইউ. নির্মাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সরকার সহ সহস্রাধিক কর্মী। বিগত পাঁচ বছরের পিফা পঞ্চায়েতের উন্নয়নের ধারাকে তুলে ধরা হয়েছে পিফা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির দ্বারা প্রকাশিত প্রতিবেদন পুস্তিকার মাধ্যমে । এছাড়াও এই প্রতিবেদন পুস্তিকা ও ক্যালেন্ডার এই সম্মেলনে আগত সমস্ত কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।

No comments:
Post a Comment