সুন্দরবনে জলদস্যুর অনুপ্রবেশ! দর্শক কি তবে পুলিশ? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 April 2018

সুন্দরবনে জলদস্যুর অনুপ্রবেশ! দর্শক কি তবে পুলিশ?



মৃন্ময় নস্করঃ সুন্দরবনের জলপথ থেকে বাংলাদেশী জলদস্যুদের আগ্নেয় অস্ত্র সহ গ্রেফতার করেছিল পুলিশ। তবে বন্ধ হয়নি বাংলাদেশী জলদস্যুদের অনুপ্রবেশ। সু্ন্দরবনে মধু সংগ্রেহের কাজে যাওয়া একদল মৌলির ওপর তারা আক্রমন করেছে। মারধর করে মধু, টাকা এবং চাল কেড়ে নিয়েছে ২০ জনের বাংলাদেশী জলদস্যু বলে অভিযোগ। ঘটনায় আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক। সুন্দরবনের চামটার জঙ্গলের ঘটনা। রবিবার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত মৌলিদের ক্যানিং হাসপাতালে চিকিৎসা চলছে।


পুলিস সূত্রে জানা গেছে, সুন্দরবনের সুন্দরবন কোষ্টাল থানার গোসাবার ছোট মোল্লাখালি গ্রাম থেকে মধু সংগ্রহের কাজে সুন্দরবনের চামটার জঙ্গলে গিয়েছিল ৯ জনের মৌলির দল। শনিবার রাতে মধু নিয়ে ফিরছিলেন তারা। তখনই চামটার জঙ্গলে তাঁদের ঘিরে ধরে বাংলাদেশী জলদস্যুরা। শাবল, রড, বল্লম দিয়ে মৌলিদের বেধড়ক মারধর করে। জলদস্যুদের দলে প্রায় ২০ জন ছিল বলে অভিযোগ। তাদের আক্রমনে অল্পবিস্তর সব মৌলিরাই আহত হয়েছেন। তবে ঘটনায় সুভাষ মণ্ডল ও তাঁর ছেলে বাপি মণ্ডল গুরুতর জখম হয়েছেন। বাংলাদেশী জলদস্যুরা মৌলিদের কাছ থেকে ২০ ব্যারেল মধু ও নগদ ১০ হাজার টাকা এবং কিছু পরিমান চাল লুট করে পালিয়েছে বলে অভিযোগ। ঘটনার কথা জানিয়ে সুন্দরবন উপকূল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মধু সংগ্রহকারীরা।

No comments:

Post a Comment

Post Top Ad