বিভাস লোধ, কলকাতাঃ দক্ষিণবঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে আসতে পারে ঝড়।এমনটাই সতর্কবার্তা দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড়ের সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে হুগলি ও দুই ২৪ পরগনায়। এছাড়া ঝড়ের সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গেও।ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে গেছে দুই ২৪ পরগনায়। তবে সকাল থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে মেঘ করে থাকলেও, আপাতত তা সরে গেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিকেল থেকে সন্ধের দিকে ঝড়ো হাওয়া বইতে পারে। রাজ্যজুড়েই প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় সব জায়গাতেই সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস।বিকেল নামতে না নামতেই মেঘে ঢেকে গিয়েছে আকাশ।দুপুরের এক পশলা বৃষ্টিতে ঠান্ডা হয়ে গেছে প্রকৃতি ।
যে কোনও সময়ে বৃষ্টি নামতে পারে। পরিস্থিতি এমনই। পশ্চিমাঞ্চলে তৈরি হওয়া মেঘের দাপটে ঝড়বৃষ্টির আশঙ্কা করছে আলিপুর হাওয়া অফিস। মেদিনীপুর ও ওড়িশা লাগোয়া এলাকার উপরে মেঘ তৈরি হয়েছে। বিকেলে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টি হতে পারে। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। সেই মেঘ বয়ে আসতে পারে কলকাতা এবং লাগোয়া জেলাগুলির দিকেও।
এ দিন সকাল থেকে আকাশ মেঘলা থাকার জন্য তাপমাত্রাও সে ভাবে বাড়েনি। গরমের দাপটও ছিল অনেক কম। এ দিন সন্ধ্যার পর হাওড়া, হুগলি, কলকাতা, দুই ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

No comments:
Post a Comment