দীপাঞ্জন গুণ, পশ্চিম মেদিনীপুরঃ মনোনয়ন পত্র জমা নিয়ে একের পর সংঘর্ষ, মারধর, গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজি, গুলি বারুদের ঘটনা ঘটেই চলেছে।আহত, নিহত হচ্ছে নিরীহ প্রাণ। আর এরই মধ্যে বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থক অস্ত্র সহ ধরা পরে পুলিশের হাতে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে।
পুলিশ সূত্রের খবর, ঘাটালের একটি লজে বিজেপির বেশ কয়েকজন কর্মীসমর্থক অস্ত্র নিয়ে আশ্রয় নিয়েছিলো।গোপন সূত্রে ঘাটাল থানার পুলিশ খবর পেয়ে আচমকাই ওই লজে হানা দিয়ে তীর,ধনুক, বল্লম সহ কয়েকজনকে আটক করে।অস্ত্র নিয়ে কেন তারা লজে আশ্রয় নিয়েছিল তার সঠিক উত্তর পাওয়া যায় নি! ঘটনার তদন্তে পুলিশ।

No comments:
Post a Comment