কৃশানু ভদ্র, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৯ নং বলপাই অঞ্চলের বলপাই গ্রামে নির্বাচনের নমিনেশনকে ঘিরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। মানস ভুঁইয়া গোষ্ঠীর অনুগামী গৌর বেরার সহ কর্মীদের অভিযোগ উক্ত এলাকায় রাজনৈতিক আলোচনা করার জন্য বসার সময় তৃণমূল এর অন্য গোষ্ঠী অর্থাৎ জেলা কর্মাধ্যক্ষ অমুল্য মাইতির অনুগামী নিবারণ সামন্তর লোকজনেরা বিজেপি ও সিপিএম কে নিয়ে ইট বঠি অস্ত্র নিয়ে আচমকা আক্রমন করে বলে অভিযোগ।এই ঘটনায় আহত হয় ৫ জন তৃণমূল কর্মী। আহতদের সবং গ্রামীন হসপিটালে ভর্তি করা হয়েছে। ঘটনা স্থলে সবং থানার পুলিশ মোতায়ন করা হয়েছে। সবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে সবং থানার পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনা পুনরায় মনে করে দিলো সবংয়ে তৃনমুলের গোষ্ঠীকোন্দল।

No comments:
Post a Comment