দুর্ঘটনা রুখতে হেলমেট উপহার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 April 2018

দুর্ঘটনা রুখতে হেলমেট উপহার



উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মাওলানাবাগের উদ‍্যোগে  "সেফ ড্রাইভ,  সেভ লাইফ" প্রকল্পের মাধ্যমে  হেলমেটবিহীন বাইক আরোহীদেরকে হেলমেট প্রদান করা হয় । উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার ডি এস পি (ট্রাফিক) এম. ডি. আখতার, বসিরহাট থানার আই .সি. বিশ্বজিৎ বন্দোপাধ্যায় ও মাওলানাবাগের পক্ষ থেকে বিশেষ উদ‍্যোক্তা খোবায়েব আমিন । হেলমেটের পাশাপাশি হেলমেটবিহীন বাইক আরোহীদেরকে পুষ্পস্তবক দেওয়া হয়  ও মিস্টি খাওয়ানো হয় । এত সচেতনতা সত্ত্বেও এই টাকী রোডে দুর্ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায় ।গত সাতদিনে টাকী রোডের দুটি দুর্ঘটনাকে কেন্দ্র ক‍রে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ।  দুর্ঘটনা রুখতে এই ধরনের মানবিক উদ‍্যোগকে স্বাগত জানিয়েছে বসিরহাটবাসী ।

No comments:

Post a Comment

Post Top Ad