স্কুল কর্তৃপক্ষ, অভিভাবকদের নিয়ে বৈঠক প্রশাসনের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 April 2018

স্কুল কর্তৃপক্ষ, অভিভাবকদের নিয়ে বৈঠক প্রশাসনের




জয়ন্ত সাহা আসানসোলঃ আসানসোলের একটি বেসরকারী স্কুল সেন্ট জুডসের দ্বিগুন ফি বৃদ্ধি হওয়ায় কিছুদিন আগে অভিভাবকদের বিক্ষোভ দেখা গিয়েছিল স্কুল চত্বরে। এবার সেই ঘটনায় প্রশাসন হস্তক্ষেপ করল।

 শনিবার আসানসোল মহকুমা শাসকের দফতরে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে দুপক্ষকেই নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের নিজেদের মধ্যে বিষয়টিকে মিটিয়ে ফেলতে হবে। এমন বেতনক্রম করতে হবে যাতে অভিভাবকরাও অসুবিধার মধ্যে না পড়েন, পাশপাশি অভিভাবকদেরও স্কুলে সঠিক শিক্ষার পরিবেশ বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়।

No comments:

Post a Comment

Post Top Ad