রণক্ষেত্র রাজনীতি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 23 April 2018

রণক্ষেত্র রাজনীতি!



মৃন্ময় নস্করঃ বারুইপুরে বিজেপির মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে  তৃণমূল–বিজেপির   ইট –পাথর বৃষ্টি  ,পুলিশ আক্রান্ত। রনক্ষেত্র বারুইপুর।  এবার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লো বারুইপুরে , সোমবার সকাল ১০ টার পর থেকেই মনোনয়ন জমাকে কেন্দ্র করে চাপা উত্তেজনার আঁচ ছিল বারুইপুরে , বারুইপুর পুলিশ সুপারের অফিসের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল । এদিন সকাল থেকে বারুইপুর জেলা পরিষদ কার্যালয়ের সামনে আগে থেকেই ভিড় করেছিল ভাঙর ২ ব্লকের আরাবুল ইসলাম পুত্র হাকিমুল ইসলামের নেতৃত্বে বাহিনি ,তৃনমূল কর্মী সমর্থকরা ।

এদিন জমি জীবিকা পরিবেশ রক্ষা কমিটির মনোনয়ন দেওয়ার কথা ছিল কিন্তু তারা আসেনি । এর মধ্যেও জয়নগর ২ ব্লকের সিপিএম থেকে জেলা পরিষদের  মনোনয়ন পেশ করে যান সিপিএম প্রার্থী । এদিন সব চেয়ে বেশি উত্তেজনা ছড়িয়ে পড়ে বারুইপুরে দক্ষিন ২৪ পরগনা জেলা বিজেপি কার্যালয়ের সামনে , বিজেপির থেকে সম্পাদক সুনিপ দাস অভিযোগ করেন তাদের বারুইপুরের জেলা পরিষদের বিজেপি প্রার্থী দিলীপ ভৌমিক বিজেপি প্রার্থীদের নিয়ে বারুইপুরের ফুল তলায় বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে গেলে তাদের জেলা পরিষদের প্রার্থীকে বিডিও অফিসের বাইরে ব্যাপক মারধোর করে তৃনমূল কংগ্রেস কর্মী সমর্থকরা , বিজেপির প্রার্থী   দিলীপ ভৌমিক   অভিযোগ করে বলেন , বিডিও অফিসের বাইরে তৃনমূলের ব্লক সভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তীর নেতৃত্বে তৃনমূলের বাহিনি আমাকে মারে ,মহিলা পারথিকে মারে ,আমার মোবাইল কেড়ে টাকা কেড়ে নেওয়া হয় । মনোনয়নে বাধা দেওয়ার প্রতিবাদে বিজেপি কর্মীরা দুপুর ১ টার পর থেকে আধ ঘণ্টা ক্যানিং রোড অবরোধ করে জেলা বিজেপি কার্যালয়ের সামনে , সভাপতি ত্রিদিব মণ্ডল ,সম্পাদক সুনিপ দাস নেতৃত্ব দেয় অবরোধের । এই অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় , বেসরকারি ওয়েল কিন স্কুলের ছেলে- মেয়েদের স্কুল থেকে বেরোতে অসুবিধা হয় ।

এই অবরোধের খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ বাহিনি যায় । আধ  ঘন্টা অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায় , এর পরেই এক তৃনমূল কংগ্রেস কর্মী ও বিজেপি কর্মীর সাথে  বচসা থেকে   উত্তেজনা ছড়িয়ে পড়ে ,রনক্ষেত্র হয়ে ওঠে বিজেপি জেলা কার্যালয়ের সামনে এলাকা ।

বিজেপির জেলা কার্যালয়ের তিন তলার ছাদে উঠে যায় বিজেপি কর্মীরা ,ছাদ থেকে রাস্তায় ব্যাপক ইট ডাইশের পাথর ছোঁড়া হয় নিচে তৃনমূল কংগ্রেস কর্মীদের উপর , পালটা তৃনমূল কংগ্রেস কর্মীরা রাস্তা থেকে বিজেপির তিন তলা লক্ষ্য করে ইট বৃষ্টি করে । সেই সময় ওয়েল কিন স্কুলের  ছেলে মেয়েদের নিয়ে অভিভাবকরা বেরোতে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ,ভয়ে ছোটা ছুটি শুরু হয়ে যায় , রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় । ঘটনাস্থলে যায় প্রাক্তন পুর পিতা বিভাস সরদার , চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী ,ভাইস চেয়ারম্যান গৌতম দাস ,ব্লক তৃনমূল সভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তী ।রনক্ষেত্র হয়ে ওঠে এলাকা ।বারুইপুর থানার আই সি অরুপ ভৌমিক সহ এস ডি পিও অর্ক ব্যানার্জি সহ বিশাল পুলিশ বাহিনি যায় ,এই গণ্ডগোলের জেরে বারুইপুর থানার আই সি অরুপ ভৌমিক এর মাথায় আঘাত লাগে ,তিনি আক্রান্ত হন ।  বিজেপির সম্পাদক সুনিপ দাস অভিযোগ করে বলেন ,তৃনমূল আমাদের জেলা কার্যালয়ের গেট ভাঙচুর করে গুরিয়ে দেয় , ১০ টি বাইক অটো ভাঙচুর করে , আমাদের ৪০ জন কর্মী ভয়ে আটকে থাকি ঘরে । এদিকে তৃনমূল কংগ্রেসের পক্ষে অভিযোগ ৪ জন তৃনমূল কংগ্রেস কর্মী আহত হয় ইট পাথর বৃষ্টিতে ।বিজেপিরা এলাকায় অশান্তি করে কার্যালয় থেকে পাথর ,ইট ছোড়া হয় তৃনমূলের কর্মীদের উপর । এদিকে ঘটনার জেরে ১২ জন বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় । একই সাথে সিপিএম  নেতা সুকদেব মণ্ডলকে ফুলতলায় তৃনমূল কংগ্রেস কর্মীরা মেরেছে বলে অভিযোগ করা হয় ,তাকে হাসপাতালে নিয়ে আসা হয় ।

No comments:

Post a Comment

Post Top Ad