ভয়ংকর মনোনয়ন: মৃতদেহ নিয়ে রাজনীতি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 23 April 2018

ভয়ংকর মনোনয়ন: মৃতদেহ নিয়ে রাজনীতি!



স্নেহা চক্রবর্তী, বীরভূম: সকালে বিজেপি বিকালে তৃনমূল কংগ্রেস । মৃত দেহ নিয়ে এমনি রাজনীতি দেখলো বীরভূম । সোমবার আদালতের নির্দেশে মনোনয়ন পত্র জমা দেওয়ার  দিন ধার্য হয়েছিলো । সিউরি ১ ব্লকের  বিরোধীরা যেন  মনোনয়ন পত্র না জমা দেয় তার জন্য তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্থ রকম ব্যবস্থা করেছিলো । বিজেপি মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলো । সেই মতো মিছিল করে মনোনয়ন জমা দিতে বের হয়েছিলো । সেই মিছিলে দিলদার খাঁন ছিলো বলে বিজেপি স্থানীয় নেতৃত্বের দাবি ।  সেই সময় শুরু  হয় বোমাবাজি ও গুলির লড়াই ।  তৃনমূল কংগ্রেস এর দুস্কৃতিরা বিজেপির মিছিলে হামলা করে দোকানে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ।  বোমা ও গুলির লড়াইয়ে মধ্যে পারে দিলদার । একটা গুলি ছুঁড়ে আসে তার শরীরে । ঘটনাস্থলে লুটিয়ে পরে দিলদার । সিউরি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ত্রনে আনেন । মৃত দেহ উদ্ধার করে সিউরি হাসপাতালে ময়না তদন্তে পাঠায় । সেই সময় দিলদারের বাবা ছেলেকে বিজেপির একজন কর্মী বলে দাবি করেন । তবে বেলা গড়াতেই মৃত দেহ নিয়ে শুরু হয় রাজনীতি । দিলদারের বাবাকে তৃণমূলের কর্মীরা তৃনমূল কংগ্রেসের সিউরি দলীয় কার্যালয়ে নিয়ে যায় । সেখানে তৃণমূলের জেলা সভাপতির পাশে বসে দিলদারের বাবা জানান তারা তৃনমূল কংগ্রেস করে ।

 এর পর তার ছেলের খুনের ঘটনায় স্থানীয় বিজেপি নেতা শ্যাম সুন্দর গড়াইয়ের নেতৃত্বে বহিরাগতদের নিয়ে শসস্ত্র মিছিল করে । সেই মিছিল থেকে চলে বোমা গুলি বলে দাবি দিলদারের বাবার। সেই মিছিল থেকে ছেলেকে গুলি করে খুন করে । শ্যামসুন্দর সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে সিউরি থানায় অভিযোগ দায়ের করেন । এই  ঘটনায়  অবাক হয়ে যান জেলা বিজেপি নেতৃত্ব । বিজেপি জেলা নেতৃত্বর দাবি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা বলানো হলো । এর নিন্দা করেন বলে জানান নেতৃত্ব ।

No comments:

Post a Comment

Post Top Ad