মৃতদেহ নিয়ে আসল রাজনীতির খোলাসা করলেন এই নেতা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 April 2018

মৃতদেহ নিয়ে আসল রাজনীতির খোলাসা করলেন এই নেতা!



তৃণমূলের ভয়ে জুজু সাধারণ মানুষ। তৃণমূলের গুন্ডাবাহিনীর চেয়েও ভয়ানক নেতা নেত্রীরা। বীরভূমে যার মৃতদেহ নিয়ে রাজনীতি হল, তার বাবা বলেন তার ছেলে বিজেপি করতেন। আবার অনুব্রত মন্ডলের পাশে বসে বলছেন তার ছেলেকে বিজেপি খুন করেছে। এই হল রাজ্যের অবস্থা। বললেন বিজেপি রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়। বুধবার জয় বলেন, ২৩ এপ্রিল কোর্টের রায়ে একদিনের জন্যে নমিনেশনের অনুমতি মিলেছিল। সেই নমিনেশনে ব্যাপক সন্ত্রাস হয়েছে। রক্ত ঝড়েছে। মানুষের মৃত্যু হয়েছে। যেটা বাংলার ইতিহাসে কোনও দিন হয়নি। ওরা গ্রামে উন্নতি করে থাকলে বিরোধীদের ডেকে ডেকে নমিনেশন জমা দেওয়াতো।


এদিন জয় তৃণমূলকে কটাক্ষ করে বলেন, তৃণমূল গ্রামবাংলায় এত উন্নতি করে থাকলে এত বন্দুক পিস্তল, লাঠি, তরয়াল, বোম বেড়চ্ছে কেন? মানুষ উন্নতির জোয়ারে গা ভাসিয়ে স্বত: স্ফূর্ত ভাবে আপনাদের ভোট দেবে। আসলে তৃণমূল গ্রামের মানুষের কোনও উন্নতিই করেনি। মানুষ কোনও সুযোগ সুবিধা পায়নি। উন্নতি যদি কারও হয়ে থাকে তবে সেটা তৃণমূল নেতা নেত্রী ও তাদের আত্মীয় স্বজনদের হয়েছে। এদিন জয় তৃণমূলকে কটাক্ষ করে বলেন, সিপিএম ৩৪বছরে বাংলাকে খালি করেছে। তৃণমূল ৫বছরেই গ্রামবাংলার টাকা খেয়ে নিয়েছেগ্রামেউন্নতি হবে কিভাবে।
জয় এদিন ডান, বামকেও কটাক্ষ করতে ছাড়েনি। তিনি বলেন, সিপিএম ও কংগ্রেস এখন ডুবন্ত জাহাজ। সব জায়গায় বিজেপি, তৃণমূল ঝাণ্ডা দেখতে পাওয়া যাবে।জয় বাংলার মানুষদের বিজেপি ঘরে ভোট দিয়ে সুন্দর পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad