ব্রেকিংবাংলা: মা, শিশুর খাবার নিজের ডেরায়! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 April 2018

ব্রেকিংবাংলা: মা, শিশুর খাবার নিজের ডেরায়!



সাহেব মজুমদার, পশ্চিম মেদিনীপুর: গর্ভবতী মা ও শিশুদের জন্য আনা খাদ্যদ্রব্য বিতরন না করে নিজের বাড়িতে রেখে দিত ইনচার্জ। এই অভিযোগে মেদিনীপুর এর ১৪ নং ওয়ার্ডের ঐ কেন্দ্রে শনিবার বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। কোতয়ালী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
   
    পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুর এর ১৪ নং ওয়ার্ডের অন্তর্গত তালপপুকুর এলাকায় থাকা আই সি ডি এস থেকে গর্ভবতী মা ও শিশুদের জন্য আসা খাদ্যদ্রব্য পেতেন না উপভোক্তারা। এমনই অভিজোগ ছিল বহু দিন ধরে।

অবশেষে শনিবারফেডারেশন এর সদস্যদের পেয়ে হ্মোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে হাজির হন স্থানীয় কাউন্সিলার বিশ্বেশ্বর নায়েক ও কোতয়ালী থানার পুলিশ। তাদের হস্তহ্মেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। কাউন্সিলার সহ স্থানীয়দের অভিযোগ সুমনা মন্ডল নামের ঐ আই সি ডি এসের ইনচার্জ নিজের বাড়ির একটা অংশে আই ডি এস কেন্দ্র টি চালাত। সেই সুযোগে সব কিছু বিতরন না করে নিজের বাড়িতে ঢুকিয়ে দিত। অভিযোগ পেয়ে আপাতত স্থান বদল করা হয়েছে আই ডি এস কেন্দ্রটির।

No comments:

Post a Comment

Post Top Ad