সাহেব মজুমদার: দেশে ক্রমবদ্ধর্মান ধর্ষণের ঘটনায় এবার কঠোরতম পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় মন্ত্রীসভা। শিশুর ধর্ষকের সর্বোচ্চ সাজা হিসাবে মৃত্যুদন্ডতেই সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে নাবালিকা আসিফা ধর্ষণের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। এই প্রতিবাদের মুখে রীতিমতো বেকায়দায় পড়তে হয় কেন্দ্রীয় সরকারকে। এই ঘটনার পরপরই সুপ্রিম কোর্ট দেশে শিশুর ধর্ষণের সাজা নিয়ে কি ভাবছে কেন্দ্রীয় সরকারেরকাছঃ তা জানতে চায়। গতকালই কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছিল, এক্ষেত্রে কঠোরতম শাস্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ১২ বছরের কমবয়সীদের যৌন নির্যাতন, ধর্ষণে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার জন্য আইন সংশোধনের পথে এগোচ্ছে কেন্দ্রে। সেইমতো শনিবার কেন্দ্রীয় মন্ত্রীসভা অর্ডিন্যান্স জারি করে এই সংশোধনীতে সম্মতি দিয়ে দিল। নরেন্দ্র মোদীর মন্ত্রীসভা শনিবার এই অধ্যাদেশ জারি করে নতুন দৃষ্টান্ত তৈরি করল।
তবে এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে মেদিনীপুরে শহরে। সর্বতোভাবে এই সিদ্ধান্তকে যেমন সমর্থন করেছেন কেউ কেউ, ঠিক তেমনি পরিস্থিতি বুঝে এই সাজা হোক বলেও কেউ কেউ মনে করছেন। ধর্ষক নয়, বর্তমান সামাজিক ব্যবস্থা দায়ি বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। তবে বাড়ির বাইরে আজকাল মেয়েরা একদম সুরক্ষিত নয় বললেও মন্তব্য করেছেন কেউ কেউ।

No comments:
Post a Comment