মৃন্ময় নস্কর,বারুইপুরঃ এবার সোনার পুরে অটো চালকদের বেয়াদপি রুখতে পথে নামলো সোনার পুর থানার পুলিশ , সোনার পুর থানার আই সি পরেশ রায় ও ডি এস পি ক্রাইম সৌম্য সরকার শনিবার দুপুরে নিজেরা পথে নেমে অটো চালকদের যেমন ডান দিকে যাত্রী বসানোয় জরিমানা করলেন আবার কড়া ভাবে অটো চালকদের সতর্ক করে বলে দিলেন যাত্রীদের জীবন নিয়ে ছিনি মিনি খেলা যাবে না।অটোর ডান দিকে যাত্রী বসানো যাবে না,এই নিয়ম না মানলে চালকদের জরিমানা করা হবে ।
অটো ইউনিয়নের নেতাদের নির্দেশ দিলেন এই নোটিশ যেন দ্রুত জানিয়ে দেওয়া হয় অটো চালকদের । শনিবার দুপুরে ১২-৩০ এর পর সোনার পুরের অঘোর রায় রোডে সোনার পুর স্টেশন থেকে রাজপুর ফাঁড়ি গামি অটো রুটে অভিযান চালায় সোনার পুর থানার আই সি পরেশ রায় ও ডি এস পি ক্রাইম সৌম্য সরকার , অটোতে ডান দিকে যাত্রী নিয়ে আসলেই তাকে আটকে জরিমানা করা হয় ,আবার অটোর ডান দিকে যাত্রীদের বসার জায়গার পাশে লোহার রড খোলা থাকলে তা সতর্ক করে দেওয়া হয় ,কারুর না দেওয়া থাকলে ৩ দিনের মধ্যে তা ঝালাই করার নির্দেশ দেওয়া হয় ।
এমনকি এও নির্দেশ দেওয়া হয় অটোর বাঁ দিকে দুই জন যাত্রী বসানো যাবে , পরবর্তী কালে অটো চালকরা মদ্যপ অবস্তায় গাড়ি চালালে তাও পরিক্ষা করা হবে ,যদি প্রমানিত হয় তাতে চালকের লাইসেন্স বাতিল করা হবে । এই দিন পুলিশ আধিকারিকরা অটো চালকদের কাছ থেকে বৈধ লাইসেন্স আছে কিনা তা খতিয়ে দেখেন , যে সব অটোতে যাত্রীরা ছিল তাদের পুলিশ আধিকারিকরা নিজেরাই অন্য গাড়ির ব্যবস্তা করে দিয়ে তাতে যাত্রীদের তুলে দেন । সব অটো চালকদের অটোতে আসল বৈধ কাগজ রাখার নির্দেশ ও দেওয়া হয় । বেশ কয়েক জন অটো চালকের বৈধ কাগজ না থাকলে তাদের জরিমানা করা হয় । সোনার পুরে স্টেশন চত্বরে লাগাম ছাড়া হয়ে গিয়েছিল অটো দউরাত্ম , রাস্তার উপর চলে আসে অটো স্ট্যান্ড ,কোনও নিয়মের তোয়াক্কা না করে চলে ডান দিকে যাত্রী নেওয়া এমনই অভিযোগ যাত্রীদের । শুক্রবার বিকালে অটো বন্ধ রেখে অবরোধ আর বিক্ষোভ চলায় অটো দীর্ঘক্ষন বন্ধ থাকায় যাত্রীদের হয়রান হতে হয় ।


No comments:
Post a Comment