আসানসোলঃ কাঠুয়া ধর্ষনকান্ডের দেশ জুড়ে প্রতিবাদ মিছিল, মোমবাতি মিছিলের পরেও হুঁশ ফিরছে না নিষ্কৃট মানবজাতির। আসিফার আগেও বহু শিশু যৌননিগ্রহের শিকার, ধর্ষণের শিকার হয়েছে। তবুও শক্ত হচ্ছে না আইন-প্রশাসন। যেখানে আসিফাকে ধর্ষণ করে হত্যাকান্ডে দেশজুড়ে উত্তেজনা সেখানে দেশের আরও একটি রাজ্যে চলল শিশুদের প্রতি যৌন নির্যাতনের ঘটনা।
কুলটি থানার নিয়ামতপুর অঞ্চলে দুটি পৃথক ঘটনায় দুই শিশুকন্যার উপর যৌন নিগ্রহের ঘটনা ঘটে । প্রথমটি কুলটি নিউ রোড সংলগ্ন এলাকায় ৪বছরের শিশু কন্যাকে খেলার ছলে ডেকে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করা হয়৷ঘটনার প্রেক্ষিতে এলাকায় পূর্ব পরিচিত দুই নাবালককে গ্রেপ্তার করা হয়৷পাশাপাশি অন্য একটি ঘটনায় কুলটির ব্রহ্মচারি স্থানে ছয় বছরের শিশু কন্যাকে যৌন নিগ্রহ করা হয়৷এই ঘটনায় পুলিশ প্রতিবেশী এক যুবক কে গ্রেপ্তার করেছে ।
দুটি ঘটনাই ঘটেছে সোমবার রাতে একঘন্টার অন্তরে৷পস্কো আইনে এদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷মঙ্গলবার অভিযুক্ত দুই নাবালককে বর্ধমান জুভেলাইন কোর্টে তোলা হবে। অভিযুক্ত যুবককে আসানসোল কোর্টে তোলা হবে বলে জানা গেছে৷



No comments:
Post a Comment