শিশুকে ধর্ষণ.. - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 April 2018

শিশুকে ধর্ষণ..



স্নেহা চক্রবর্তী: টিউশন ফিরে বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষন করার অভিযোগ উঠলো প্রতিবেশী যুবক আকাশ লেটের বিরূদ্ধে । ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বীরভূমের রামপুরহাট থানার বড়শাল গ্রামে । শনিবার দুপুরে অভিযুক্তর বিরুদ্ধে রামপুরহাট থানায় অভিযোগ করার পর আকাশ লেটকে আটক করে পুলিশ । পরিবার সূত্রে জানা গিয়েছে , শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশীর বাড়িতে পড়তে গিয়েছিলো ওই ছাত্রী। রাত সাড়ে আটটা বেজে গেলেও ওই ছাত্রী বাড়ি না আসায় পরিবারের লোক খোঁজা খুজি শুরু করেদেন । এমন ওই রাতে রামপুরহাট থানায় মৌখিক জানায় বিষয় টি । রাত একটা নাগাদ ওই ছাত্রী বিবস্ত্র অবস্থায় বাড়ি ফিরে কান্না কাটি করে । তাকে প্রশ্ন করা হলে প্রথমে ভয় কিছু না বললেও পরে সমস্থ ঘটনা বলে । অভিযুক্ত তাকে মুখ বেঁধে ধর্ষন করে বলে অভিযোগ । বলে দিলে তাকে প্রানে মেরে ফেলার হুমকি দেয় । সমস্ত ঘটনা জানিয়ে শনিবার  রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন ওই পরিবার । অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছেন ।

No comments:

Post a Comment

Post Top Ad