সাপে কামড়ে মৃত বধূ! দায়ী ওঝা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 April 2018

সাপে কামড়ে মৃত বধূ! দায়ী ওঝা



তমলুক: সাপ কামড়ালে কি কি করণীয় সেই ব্যাপারে বহু সচেতনতা শিবির করা হলেও, মানুষের মন এখনো মধ্যযুগীয় বর্বরতার শিকার। সাপের কামড়ে মৃত্যু হল এক গৃহবধূর। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার তমলুকের ১ নং ওয়ার্ডের পদুমবসান এলাকার ঘটনা। জানা গিয়েছে, মৃতের নাম ডলি দাস(৩৮)।শুক্রবার রাতে বাড়ির কাছে কালী মন্দিরের অনুষ্ঠান দেখে বাড়ি ফেরেন প্রায় রাত ১ টা ৩০ নাগাদ।মশারি না টাঙ্গিয়ে  বাড়ির মেঝেতে শুয়ে ছিলেন ওই গৃহবধূ। গভীর রাত্রে প্রায় ৩ টে নাগাদ একটি সাপ কামড়ায় বাম হাতের আঙুলে। সাপে কামড়ানোর পর রোগীকে সকালে হাসপাতালে ভর্তি না করে নিয়ে যাওয়া হয় বাড়ির কাছাকাছি এক মনসা মন্দিরে সেখানে ওঝা বেশ কয়েক ঘন্টা ঝাড় ফুঁক করে কেরামতি দেখায়।শেষমেষ সেখানকার ওঝা হাল ছেড়ে দিলে, সাপে কামড়ানোর রুগীকে পর নিয়ে যাওয়া হয় তমলুক জেলা সদর হাসপাতালে।চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করেন। কলকাতায় নিয়ে যাওয়ার পথেই শনিবার দুপুর মৃত্যু হয় ওই গৃহবধূর। এলাকার নেমে এসেছে শোকের ছায়া। ওঝা বাবাজি এলাকা থেকে চম্পট দিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad