মৃন্ময় নস্করঃ ত্রিস্তর পঞ্চায়েতে বিরোধীদের নমিনেশন পত্র জমা করতে না দেওয়া, মারধরের প্রতিবাদে অবরোধ। মগরাহাট দুনম্বর ব্লকের সামনে মগরাহাট উস্থি রোড অবরোধ করেন বিজেপি সিপিএম দুই রাজনৈতিকদলের সর্মথকেরা। প্রায় এক ঘন্টা ধরে চলে অবরোধ বিক্ষোভ। ঘটনাস্থলে মগরাহাট থানার পুলিশ।
অভিযোগ নমিনেশানকে কেন্দ্র করে শাসকের হাতে প্রহৃত হন বিরোধী বাম বিজেপি কংগ্রেস দলের সমর্থকেরা। হুমকি মারধর ভাঙচুরের ঘটনায় পুলিশ নীরব দর্শক। তারই প্রতিবাদে রাজ্যে বিজেপির নির্দেশে ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট এর অন্তর্গত সব কটি ব্লকে পথ অবরোধ কর্মসূচি নেন বিজেপি কর্মী সর্মথকেরা। অন্যদিকে একই ভাবে বিজেফির সঙ্গে পথ অবরোধ করেন সিপিএম কর্মী সর্মথকেরা। সুষ্ঠ নির্বাচন ও সক্রিয় পুলিশি ভূমিকার আর্জী রেখে এই অবরোধে সামিল সর্মথকরা। ঘটনার জেরে নাজেহাল নিত্য যাত্রীরা।


No comments:
Post a Comment