শ্রীহীন দুইমাসের মধ্যেই কেন অনিল কাপুর চুপি চুপি বিয়ে দিচ্ছেন সোনামের? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 April 2018

শ্রীহীন দুইমাসের মধ্যেই কেন অনিল কাপুর চুপি চুপি বিয়ে দিচ্ছেন সোনামের?




বলিউডে ফের বাজতে চলেছে বিয়ের সানাই? এবার নাকি জীবনের নয়া ইনিংস শুরু করতে চলেছেন সোনম কাপুর। আর কয়েক মাসের মধ্যেই রিয়েল লাইফে কনের বেশে দেখা মিলবে সোনামের।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দীর্ঘদিনের বন্ধু বিজনেসম্যান আনন্দ আহুজুরার সঙ্গেই খুব তাড়াতাড়ি চার হাত এক হতে চলেছে অনিল কাপুরের কন্যার। তবে চুপিচুপি নয়। শোনা যাচ্ছে যোধপুরে বেশ রাজকীয়ভাবেই মেয়ের বিয়ে দেবেন অনিল কাপুর।

কাপুর পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, এপ্রিলেই নাকি গাঁটছড়া বাঁধবেন সোনম-আনন্দ। আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব মিলে হাজির থাকার কথা প্রায় ৩০০ জন। প্রেমকাহিনি পুরোপুরি লুকোলেও আপাতত বিয়ের কথা উড়িয়ে দিচ্ছেন বলিউডের স্টাইল ডিভা সোনম। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই আনন্দের সঙ্গে তার নানা মুহূর্তের ছবি দেখা যায়।

আপাতত পরিবারের অন্য এক সদস্যের বিয়ে নিয়ে তিনি বেশি ব্যস্ত। তাই তার বিয়ের পিঁড়িতে বসার খবরে সিলমোহর পড়ে কিনা, তার জন্য অনুগামীদের এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

No comments:

Post a Comment

Post Top Ad