স্নেহা চক্রবর্তী, বীরভূম: পঞ্চায়েত নির্বাচনে শাসকের বিরুদ্ধে মনোনয়ন পত্র জমা করার অপরাধে নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে আত্মগোপন করে আছেন মুর্শিদাবাদ ও বীরভূমের বিজেপি প্রার্থী ও তাদের পরিবার । কবে নিজের রাজ্যে ফিরবে তা জানে না তারা! এক রাশ আতঙ্ক নিয়ে প্রায় সত্তর জন লোক আজ ঘর ছাড়া । তারা আশ্রয় নিয়েছে প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ডের পাকূরে । একটাই প্রার্থনা নিজের রাজ্যে শান্তি ফিরে আসুক । আর না হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন হোক।
পশ্চিমবঙ্গে আগামী ১৪ মে পঞ্চায়েত নির্বাচন। বিরোধীদের মনোনয়ন পত্র দাখিল করা আটকাতে প্রথম দিন থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা সন্ত্রাস শুরু করেন । অভিযোগ, তার সাথে পুলিশও বিরোধীদের আটকাতে মরিয়া । এর মধ্যে ও মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় বেশ কিছু মনোনয়ন পত্র জমা করতে পেরেছিলো বিজেপি সহ বিরোধীরা ।
আদালতের নির্দেশে দ্বিতীয় দিনেও এই দুই জেলায় অধিকাংশ মনোনয়ন করতে পারেনি সন্ত্রাসের জন্য বলে বিরোধীদের অভিযোগ । মনোনয়ন পর্ব শেষ হতেই মনোনয়ন প্রত্যাহার করার জন্য এবার শুরু হল। অভিযোগ, মনোনয়ন প্রত্যাহার করতে হবে বলে প্রতি রাতে হুমকি দেওয়া হয় । এমনকি ছেলে মেয়েদের অপহরন ও বাড়ির মহিলাদের ধর্ষন করার হুমকি দেয় । পাশাপাশি বাড়ি লক্ষ করে বোমা মারা হতো বলেও দাবি । এছাড়া শাসকের হয়ে পুলিশও অস্ত্র সহ বিভিন্ন মামলা দেওয়ার হুমকি দিচ্ছে যদি মনোনয়ন প্রত্যাহার না করে ।তৃনমূল কংগ্রেসের সন্ত্রাসের ভয়ে বীরভূম ও মুর্শিদাবাদের বিভিন্ন গ্রাম থেকে প্রায় সত্তর জন বিজেপি প্রার্থী ও তাদের পরিবার নিয়ে ঝাড়খন্ডের পাকুড় বিজেপি দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছে । তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব । কবে নিজের বাড়ি ফিরবে তা তারা জানে না । কারন রাজ্য পুলিশের ভরসা রাখতে পারছে না এই সব পরিবার । তাই তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছে । আগামীকাল মনোনয়ন পত্র প্রত্যাহার করার শেষ দিন । এখন দেখার তারা শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার থেকে অটল থাকবে নাকি সন্ত্রাসের ভয়ে মাথা নত করে মনোনয়ন প্রত্যাহার করবে । আগামী কাল শনিবারই চূড়ান্ত হবে শেষ পর্যন্ত বিজেপি ময়দানে ছেড়ে বেড়িয়ে যাবে নাকি ময়দানে থেকে লড়াই করবে । যদিও বিরোধীদের তোলা অভিযোগ মানতে চাইছেন না জেলা তৃনমূল কংগ্রেসের নেতৃত্ব । কর্মীরা যে ঘর ছাড়া তা স্বীকার করে নিয়েছেন বীরভূম জেলা বিজেপি সভাপতি রামকৃষ্ণ রায় । তিনি আরও বলেন , ' তৃনমূল কংগ্রেসের দুস্কৃতিদের হাতে আক্রান্ত ও সন্ত্রাসের ফুটেজ নিয়ে দিল্লিতে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর উদ্দেশে যাওয়া হয়েছে । '

No comments:
Post a Comment