স্নেহা চক্রবর্তী, বীরভূম: গত সোমবার বীরভূমের সিউরি ১ নম্বর ব্লকের করিধ্যা গ্রামে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপি তৃনমূল কংগ্রেসের মধ্যে হয় সংঘর্ষ । চলে বোমা গুলির লড়াই। সেই গুলি বোমার মধ্যে পরে গুলিবিদ্ধ হয়ে দিলদার খাঁন নামে এক রাজনৈতিক কর্মী মৃত্যু হয় ।মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে সিউরি থানার পুলিশ তল্লাশি চালিয়ে চার জনকে গ্রেফতার করে। বুধবার তাদের সিউরি আদালতে তোলা হলে বিচারক এই চারজনকে সাত দিনের পুলিশি হেফাজত দেয় । পুলিশ হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে অন্যদের বিষয় খোঁজ খবর নেবে । এছাড়া তৃনমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মন্ডল যে ঝাড়খন্ড থেকে বিজেপি লোক এনেছে বলে বার বার দাবি করেছেন । সেই বিষয় তদন্ত দেখা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। যাদের পুলিশ গ্রেফতার করেছেন সকলই বিজেপি কর্মী বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্ব । পাশাপাশি তিন দিন কেটে গেলেও করিধ্যা গ্রাম তবে স্বাভাবিক ছন্দে ফিরছে ।

No comments:
Post a Comment