মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: দিনে দুপুরে চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিয়ে অভিনব কায়দায় ছিনতাই এক মুড়ি ব্যবসায়ী কাছে থেকে ১লক্ষ ৯১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় বাইক আরোহীর দুই দুষ্কৃতী । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার মৌখালির ব্যামসমিতি সামনে ।
জানা গেছে, ব্যাবসায়ী রাজু দাস বিভিন্ন দোকান থেকে মুড়ির টাকা নিয়ে আসছিল মোষগোট থেকে নিজের বাইক করে আসছিল তাকে লক্ষ্য করে লঙ্কা গুঁড়ো ছুড়ে দেয় ও কাছে থাকা সবুজ রঙের ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বাইক নিয়ে এসে দাঁড়িয়ে ছিল । ঠিক বাড়ি থেকে এক কিলোমিটার দূরে পাড়ার মধ্যে ঘটনাটি ঘটে বেলা ৩টের সময় । ব্যাবসায়ী রাজু দাসের বাড়ি দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার বড় গগন গোয়ালিয়াই । এই ঘটনাই এলাকাই চাঞ্চল্য ছড়িয়েছে । ব্যাবসায়ী রাজু ও তার পরিবারের সদস্যদের মুখে হতাশার ছবি।


No comments:
Post a Comment