নাবালিকা বিয়ে বন্ধ করল প্রশাসন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 April 2018

নাবালিকা বিয়ে বন্ধ করল প্রশাসন



 সাহেব মজুমদার, পশ্চিম মেদিনীপুর:- বৃহস্পতিবার  নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসন। ঘটনাটি ঘটছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৮ নং গোলগ্রাম অঞ্চলের চকপ্রয়াগ গ্রামে। নাবালিকা  নাম আশ্চর্য ডোলাই। বয়স ১৫ বছর । পরিবার গরীব থাকার জন্য পড়া চলাকালীন নাবালিকার  বিয়ে দেওয়া হচ্ছিল । 

গোপন সুত্রে খবর পেয়ে বিডিও অফিস এবং ডেবরা থানার পুলিশ গিয়ে বিয়ে বন্ধ করে । তার পরে ভুল ভাঙ্গে পরিবারের । বর্তমানে মেয়েটি পাঁশকুঁড়া থানার অন্তর্গত মাংলই রাধারানী গার্লস স্কুলের দশম শ্রেনীর ছাত্রী। প্রশাসনের হস্তক্ষেপে ভুল ভাঙ্গে খোদ ছাত্রীর। বর্তমানে ওই ছাত্রী কন্যাশ্রীও পেয়েছে। তাই প্রশাসনের   নির্দেশের  পর পড়াশুনো করে ডাক্তার হতে চায় এই কথাই সংবাদমাধ্যমকে জানানো হয় ।

No comments:

Post a Comment

Post Top Ad