স্নেহা চক্রবর্তী, বীরভূম: শিক্ষকের মারে স্কুল থেকে পালিয়ে গেলো পাঁচ আবাসিক পড়ুয়া ।সারাদিন খোঁজ খবর করে গভীর রাতে তাদের মধ্যে তিন জনের সন্ধান পেলেও বাকি দের সন্ধান পাওয়া যায়নি আজ দুপুর পর্যন্ত । উদ্বিগ্ন পরিবার । ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে বীরভূমের নলহাটি এক ইংরেজী মাধ্যম স্কুলে । এদিন অষ্টম স্রেনীর 2জন ও সপ্তম শ্রেণীর তিন জন ছাত্র স্কুল থেকে পালিয়ে যায় । যদি ও এই ছাত্ররা স্কুল হোস্টেলে থাকে । এদিন সন্ধ্যা ছটায় একটি মোবাইল নম্বর থেকে পাঁচ ছাত্র তাদের বাড়িতে ফোন করে ।
ওই ছাত্ররা জানায় তাদের মারধর করেছেন স্কুলের এক শিক্ষক। এর পরেই অভিভাবকরা একে একে স্কুলে চলে আসে। কিন্তু তার পর থেকে সেই মোবাইল ফোনে তাদের সংগে আর যোগাযোগ করতে পারেনি পরিবার । তারা স্কুলে বিক্ষোভ দেখায় । স্কুল কর্তৃপক্ষ নলহাটি থানায় বিষয়টি জানিয়ে অভিযোগ জানায় । সোমবার গভীর রাতে জানতে পারে ওই ছাত্ররা মুর্শিদাবাদের ডাকবাংলা এক আত্মীয় বাড়ি গিয়েছে । এই খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষক সহ অনান্য ছাত্র দের অভিভাবকরা মঙ্গলবার সকালে ডাকবাংলা গ্রামে যায় । সেই আত্মীয়র বাড়ি আজ সকালে চার জন বেরিয়ে বাড়ি যাওয়ার নাম করে বেড়িয়ে যায় । ঝাড়খন্ডের পাকুড় স্টেশনে 2জনকে ঘোরাঘুরি করতে দেখতে পায শিক্ষক ও অভিভাবকরা । বাকি দুই জনের খোঁজ পাওয়া যায়নি দুপুর পর্যন্ত । এই ঘটনায় ওই অভিযুক্ত শিক্ষকের পাসাপাসি স্কুল কর্তিপক্ষ বিরুদ্ধে ক্ষোভ দেখায় । অভিযোগ স্কুল কর্তৃপক্ষ ছেলেরা যে পালিয়ে গিয়েছে সেই বিষয় অভিভাবক দের জানায়নি । তবে তাদের সন্তান পাওয়ার অপেক্ষায় ওই সব অভিভাবকরা ।

No comments:
Post a Comment